পদ্মা সেতু উদ্বোধন : কমলগঞ্জে আনন্দ শোভাযাত্রা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

পদ্মা সেতু উদ্বোধন : কমলগঞ্জে আনন্দ শোভাযাত্রা

  • শনিবার, ২৫ জুন, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার (২৫ জুন) বিকাল ৫টায় কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মিষ্টি বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় থানা প্রাঙ্গনে এসে।

Manual1 Ad Code

শোভাযাত্রা শেষে কমলগঞ্জ থানা প্রাঙ্গনে বক্তব্য প্রদান করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান প্রমুখ। আনন্দ শোভাযাত্রায় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে শনিবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সর্বসাধারণ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!