বড়লেখায় সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়, বন্যার্তদের ত্রাণের কোন সংকট নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়, বন্যার্তদের ত্রাণের কোন সংকট নেই

  • শনিবার, ২ জুলাই, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় সাম্প্রতিক টিলা ধস ও বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মতবিনিময় ও করনীয় বিষয়ে আলোচনা সভা করেছে। শুক্রবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভার দেড় লাখের বেশি মানুষ প্রায় ১৫ দিন ধরে পানিবন্দী। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, সংগঠন ও ব্যক্তি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, খাদ্যসামগ্রী বিতরণ করছেন। বানভাসিদের মধ্যে ইতিমধ্যে ১৮৫ মেট্টিক টন চাল সরকারিভাবে বিতরণ করা হয়েছে। সরকারি ত্রাণ সামগ্রীর কোন সংকট নেই।

Manual2 Ad Code

প্রেসক্লাব স¤পাদক অ্যাডভোকেট গোপাল দত্তের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সাংবাদিক মিজানুর রহমান, জালাল আহমদ, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, ময়নুল ইসলাম, এ.জে লাভলু প্রমুখ।

সভায় ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, সম্প্রতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়লেখা উপজেলা। বন্যায় বড়লেখার ১০ ইউনিয়নের ২০০ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বিভিন্নস্থানে টিলা ধসে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় শুরুতেই উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। প্রথম দিকে বন্যাদুর্গতদের জন্য ২১টি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়। পরিস্থিতির অবনতি ঘটায় আরও ২৯টিসহ মোট ৫০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়। শুরু থেকেই বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে অদ্যাবধি অব্যাহত রয়েছে। তিনি বলেন, বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ইতিমধ্যে ১৮৫ টন চাল বরাদ্দ এসেছে। যা পরিবেশ মন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশে ও জেলা প্রশাসকের নিবিড় তত্ত্বাবধানে পানিবন্দী পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া জিআর ক্যাশ পাওয়া যায় ১৩ লাখ ৫০ হাজার টাকা। এই টাকায় পানিবন্দীদের মধ্যে শুকনো খাবারের পাশাপাশি অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া শিশু খাদ্যের ৪ লাখ ৬৬ হাজার টাকা, গো-খাদ্যের জন্য ৩ লাখ টাকা এবং ৫শ’ প্যাকেট শুকনো খাবার ও ১২ হাজার প্যাকেট ডানো গুড়ো দুধ মজুদ রয়েছে। আগামী ৭ ও ৮ জুলাই বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বড়লেখা ও জুড়ী সফরে আসছেন। তখন শিশুখাদ্য বিতরণ করা হবে। এছাড়া প্রবাসীদের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন সবাই বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যে কারণে বন্যার্ত মানুষের খাদ্যের কোন সংকট তৈরি হয়নি। এরপরও কেউ যদি বাদ পড়ে, তাদেরও দ্রুত খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!