ভূঙ্গামারীতে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভূঙ্গামারীতে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

  • সোমবার, ৪ জুলাই, ২০২২

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামে নুর- ইসলাম নামে এক কিশোর আত্নহত্যা করেছে। নিহত নুর-ইসলাম উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের মহির উদ্দিনের পুত্র।  গতকাল  ০৩/০৭/২০২২ রবিবার রাতে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
স্থানিয় গ্রাম পুলিশ চান মিয়া জানান ঘটনার রাতে নিহত নুর ইসলাম তার বাবার কাছে কিছু টাকা চায়। তার বাবা টাকা না দিয়ে  রাগারাগি করে। সকালে তার বাবা ঘরে গিয়ে  নুর ইসলামকে না পেলে দুশ্চিন্তায় পরে এবং পরিবারের লোকজন ও এলাকাবাসীসহ অনেকে খোজাখুজি করার পর বাড়ির পাশের  জঙ্গলে গাছের সাথে ঝুলন্ত  অবস্থায় দেখতে পায়। তাদের ধারনা বাবার উপর  অভিমান করে আত্মহত্যা করেছে।
 নিহত নুর-ইসলাম উপজেলার  ছিট পাইকেরছড়া নিম্ন মাধ্যমিক বিদ‍্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তার মৃত্যুতে তার পরিবারে শোক বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, পরিবারের কাছে লাশ আমরা হস্তান্তর করেছি। কোন অভিযোগ না থাকায় এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!