কমলগঞ্জে শিশু ও গো-খাদ্য বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কমলগঞ্জে শিশু ও গো-খাদ্য বিতরণ

  • বুধবার, ৬ জুলাই, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবকার (৫ জুলাই) বিকেলে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত অর্থ থেকে উপজেলার ২টি ইউনিয়নের ৫৫টি শিশুকে শিশুখাদ্য ও ২২০ জনের মধ্যে গো খাদ্য বিতরণ করা হয়।

মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরণ গ্রামে সুবিধাবঞ্চিত শব্দকর জনগোষ্ঠীর শিশু ও ইসলামপুর ইউনিয়নের কলাবন এলাকায় গো খাদ্য বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে কমলগঞ্জ উপজেলায় বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসুচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জি,আর এর এসব দু:স্থ শিশু ও ক্ষতিগ্রস্ত খামারীদের মধ্যে গো খাদ্য বিতরণ করা হয়।

Manual2 Ad Code

কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসুচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ইউপি সদস্য শফিকুর রহমান, যুবলীগ নেতা আং শহীদ প্রমুখ।

Manual8 Ad Code

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ খামারিদের মধ্যে গো-খাদ্য এবং দু:স্থ শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বিতরণকৃত শিশু খাদের মধ্যে রয়েছে পরিবার প্রতি ২ প্যাকেট নুডুলস, ২ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম গুড়ো দুধ, ১ কেজি চিনি, ২প্যাকেট সুজি, ৫০০ গ্রাম সোয়াবিন তেল ও ১ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল এবং গো খাদ্যের মধ্যে রয়েছে ২ কেজি লবণ, ৫ কেজি ভূষি ও ৩ কেজি খৈল।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!