বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান এম এম শাহীন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান এম এম শাহীন

  • শুক্রবার, ৮ জুলাই, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন বলেছেন, এবার স্মরণকালের ভয়াবহ বন্যা মানুষের স্বপ্ন ভাসিয়ে নিয়েছে। যে স্বপ্ন নিয়ে মানুষ ঘরে থাকেন, বন্যায় সেই স্বপ্নের ঘরবাড়ি ছেড়ে মানুষ আশ্রয়কেন্দ্রসহ আত্মীয়-স্বজনের বাড়িতে ঠাঁই নিয়েছে। এখনও ঘরের ফেরার প্রতীক্ষা শেষ হয়নি এই দীর্ঘ বন্যার কারণে। এই বন্যায় মানুষের ঘরবাড়ি, ঘরে থাকা চাল-ডাল, কৃষি ফসল, গবাদিপশুসহ জীবিকা নির্বাহের সর্বস্ব পানিতে ভেসে গেছে। বন্যাদূর্গত সেই সকল মানুষের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন  ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।

Manual2 Ad Code

০৮ জুলাই শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রস্থ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের উদ্যোগে কুলাউড়ার ভূকশিমইল ও জয়চন্ডী ইউনিয়নের প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

তিনি এসময় বলেন, দীর্ঘদিন ধরে বানবাসী মানুষ অনেক দূর্ভোগ পোহাচ্ছেন। কষ্ট করে বন্যার্ত মানুষ দিন যাপন করছেন। এই বন্যায় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। মাথাগোজার একমাত্র ঠাঁইটুকু বানের জলে নষ্ট হয়ে গেছে। বন্যার পানি কমলে ঘর মেরামতসহ ক্ষতিগ্রস্থ মানুষের পুনবার্সনে সরকারের পাশাপাশি ব্যক্তি-প্রতিষ্ঠান, প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন।

প্রবাসীদের সংগঠন আইএফএমে’র উদ্দেশ্যে বলেন, দেশের দূর্যোগময় মুহুর্তে প্রবাসীরা সবসময় মানুষের কল্যাণে এগিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় প্রবাসীদের সংগঠন আইএফএম’র সকল সদস্যদের কষ্টার্জিত টাকা দিয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য সংগঠনটি সুপ্রতিষ্ঠিত হয়েছে। সেই সংগঠনের উদ্যোগে চলমান বন্যাসহ বিভিন্ন দূর্যোগের সময় সহযোগিতা নিয়ে সংগঠনের সদস্যরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি সংগঠনের সকল সদস্যদের প্রতি কুলাউড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সংগঠনসহ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য প্রবাসীদের সকল সংগঠনকে বন্যার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি।

Manual3 Ad Code

আইএফএম’র বাংলাদেশ টিমের প্রজেক্ট ডিরেক্টর এম এ সামাদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন আইএফএম’র সিনিয়র সদস্য ও যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মছব্বির, কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মনজুরুল আলম খোকন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ডা. হেমন্ত চন্দ্র পাল, আব্দুল আজিজ চৌধুরী শামীম, সৈয়দ তফজ্জুল হোসেন, হাজী আক্তার উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাসদ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন খান, আইএফএম’র বাংলাদেশ টিমের প্রজেক্ট ডিরেক্টর আব্দুল মতিন, তাজুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম, মো. আমির হোসেন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!