বড়লেখায় বেড়া দেয়া নিয়ে বিরোধ : প্রতিপক্ষের হামলায় আহত ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় বেড়া দেয়া নিয়ে বিরোধ : প্রতিপক্ষের হামলায় আহত ৫

  • বুধবার, ১৩ জুলাই, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় ভাঙ্গন রোধে রাস্তার পাশে বেড়া দেয়া নিয়ে বিরোধের জেরে সাইদুল ইসলাম সাজু নামক স্কুল শিক্ষকের নেতৃত্বে সঙ্গবদ্ধভাবে হামলা চালিয়ে ৫ ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এদের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামে।

Manual3 Ad Code

এঘটনায় আহতদের স্বজন রিয়াদ হোসেন মারুফ বুধবার বিকেলে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইদুল ইসলাম সাজুকে প্রধান আসামি করে প্রতিপক্ষের ১০ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।

Manual2 Ad Code

আহতরা হলেন- উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের মৃত মনোহর আলীর ছেলে আবুল হোসেন বুলু, মুহিবুর রহমানের ছেলে আহমদ উল্লাহ, মৃত আকিব আলীর স্ত্রী ছালেহা বেগম, আবুল হোসেন বুলুর স্ত্রী মিলন আক্তার ও মেয়ে হানি বেগম। আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আহত আবুল হোসেন বুলুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আবুল হোসেন বুলু ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ির একাংশের উঁচু ভিটার ভাঙ্গনরোধে রাস্তার পাশে বাঁশের বেড়া দিতে যান। এসময় প্রতিবেশি স্কুলশিক্ষক সাইদুল ইসলাম সাজু, তাজুল ইসলাম, আবুল কাশেম, বিলন উদ্দিন, ফয়সল আহমদ, রয়েছ আহমদ গংরা বাধা দেন। তর্কতর্কির একপর্যায়ে তারা দা, কিরিছ, লোহার রড, শাবল ও লাঠি দিয়ে আবুল হোসেন বুলু পক্ষের ওপর হামলা চালালে ৫ ব্যক্তি গুরুতর আহত হন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!