সংবাদ সম্মেলনে অভিযোগ-কমলগঞ্জে সন্ত্রাসী ঘটনা আড়াল করতে প্রবাস ফেরতদের বিরুদ্ধে পাল্টা মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সংবাদ সম্মেলনে অভিযোগ-কমলগঞ্জে সন্ত্রাসী ঘটনা আড়াল করতে প্রবাস ফেরতদের বিরুদ্ধে পাল্টা মামলা

  • সোমবার, ২৫ জুলাই, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual5 Ad Code

সন্ত্রাসী ঘটনাকে আড়াল করতে শিক্ষানবীশ আইনজীবিসহ প্রবাস ফেরত ভাইদের বিরুদ্ধে সাজানো ও হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চানপুর গ্রামে গত বছরে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখমপ্রাপ্ত হন আবুল হোসেন। সন্ত্রাসী এই ঘটনাকে আড়াল করতে গত ১১ জুলাই একটি সাজানো ঘটনা দেখিয়ে পাল্টা মামলা দায়ের করা হয়। রোববার (২৪ জুলাই) দুপুরে সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পাল্টা মামলা দায়েরের এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে শিক্ষানবীস আইনজীবি আবুল হোসেন বলেন, শরীফপুর ইউনিয়নের চানপুর গ্রামের হাবিবুর রহমান শিপু (২৫), খিদিরপুর গ্রামের সজিব মিয়া (৩৫), হরিপুর গ্রামের সিয়াম আলী (১৮), আল আমীন (২২), লালারচক গ্রামের আমির হামজা (২৫), শরীফপুর গ্রামের বেলাল আহমদ (২২) গত বছরের ১৫ মে রাতে খেলোয়াড় কল্যাণ সমিতির মিটিং শেষে বটতলা বাজার হতে মোটরসাইকেল যোগে বাড়িতে আসার রাস্তার উপর আমাদের গতিরোধ করে। পরে সন্ত্রাসীরা আমাদের উপর দা, লোহার রড ও রামদা দিয়ে মাথায় ক‚পিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীরা এলোপাথারিভাবে পিটিয়ে আমার ডানহাতের কনিষ্টা আঙ্গুলে ভেঙ্গে জখম ও বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজিওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করেন। এঘটনায় মো. আলফাজ মিয়া বাদি হয়ে গত বছরের ১৭ মে ৭ জনকে আসামী করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

মামলা দায়েরের পর হতেই আসামীরা মামলা প্রত্যাহারসহ প্রাণনাশের হুমকি প্রদান করছে। তাদের ভয়ে আবুল হোসেন গত ২০ জুলাই কুলাউড়া থানায় সাধারণ ডায়েরী করেন। এরই মধ্যে মামলার প্রধান আসামী হাবিবুর রহমান শিপু জেলহাজত থেকে জামিনে এসে আবুল হোসেন ও প্রবাস ফেরত তার দুই ভাইকে আসামী করে গত ১৭ জুলাই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত একটি পাল্টা মামলা দায়ের করায়। তাদের মামলার এজাহারে বর্ণিত ঘটনা বিষয়ে আমরা হতবাক। এমনকি এলাকার কেউ এমন ঘটনা বিষয়েও জানেন না। তাদের এহেন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান, মো. আকবর আলী, সাইফুল ইসলাম প্রমুখ।

ঘটনা বিষয়ে উত্তর চানপুর জামে মসজিদের মোতওয়াল্লী হাজ্জ্বী সাদেক আলী বলেন, এটি পূর্বের সন্ত্রাসী হামলা ঘটনার একটি মিথ্যা ও পাল্টা মামলা। এধরণের ঘটনা বিষয়ে আমরা কেউ কিছু জানি না। মিথ্যা মামলার নিন্দা জানান তিনি।

Manual5 Ad Code

স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান মিয়া বলেন, এধরণের ঘটনা ঘটেছে কি না তা জানা নেই। তবে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews