কুলাউড়ায় ধান ক্ষেতের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় ধান ক্ষেতের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বিজিবি ক্যাম্পের নিকটবর্তী ধান ক্ষেতের পাশ থেকে মঙ্গলবার ১৬ আগস্ট বিকেলে রজব আলী (২০) নামক এক যুবকের লাশ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ট্রাটিউলি (হেবাইরতল) গ্রামের গোলাব আলীর পুত্র রজব আলীর লাশ বিকেলে বিজিবি ক্যাম্পের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।

Manual7 Ad Code

খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যান এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশ উদ্ধার করে নিহতে বাড়িতে নেয়া হয়।

Manual3 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মুরইছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ধানক্ষেতের মধ্য দিয়ে রাস্তায় তার লাশ পড়েছিলো। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলো না। পকেটে মোবাইলও ছিলো।

Manual1 Ad Code

তিনি আরও জানান, নিহতের পরিবারে লোকজনেরও কোন অভিযোগ নেই। নিহত রজব আলী শারীরিকভাবে অসুস্থ ছিলো বলে পরিবার জানায়। তাই লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!