কমলগঞ্জে জন্মাষ্টমী নিয়ে বিরুপ মন্তব্য ব্যবসায়ী পুলিশ হেফাজতে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে জন্মাষ্টমী নিয়ে বিরুপ মন্তব্য ব্যবসায়ী পুলিশ হেফাজতে

  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে ফেইসবুকে বিরুপ মন্তব্য করায় এক আওয়ামী লীগ নেতাকে শুক্রবার (১৯ আগস্ট) ভোররাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তি উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের পুত্র জসিম আহমদ (৩৫)। সে মৌলভীবাজার শহরের এস আর প্লাজার একজন ব্যবসায়ী এবং কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শ্রমিকলীগ নেতা।

Manual1 Ad Code

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শাহীন আজাদ নামক অন্য একজনের ফেইসবুক আইডিতে সনাতন ধর্মের জন্মাষ্টমী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন জসিম আহমদ। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সনাতন ধর্মীয় লোকজনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

Manual1 Ad Code

বিষয়টি মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নজরে এলে তার নির্দেশনা মোতাবেক শুক্রবার (১৯ আগস্ট) ভোররাত রাত আনুমানিক আড়াইটায় মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াসুনুল হক অভিযান চালিয়ে জসিম’কে আটক করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!