কমলগঞ্জে লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের ২দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

কমলগঞ্জে লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের ২দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

  • বুধবার, ২৪ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় (জাইকা) এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও লাঘাটাছড়াছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যকরি পরিষদ ও ৪টি উপ কমিটির সদস্যদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার বিকেলে সমাপ্ত হয়েছে।

Manual5 Ad Code

গত মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার। লাঘাটাছড়াছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ হাবিবুর রহমান, সোসিওলজিষ্ট তাসলিম ফেরদৌস, মো: মাহবুবুর রহমান, জেন্ডার বিশেষজ্ঞ আইরিন সুলতানা, এলজিইডির কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার শহীদুর রহমান সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিশ্বজিত রায়, উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার হোসনে আরা তালুকদার প্রমুখ। দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!