কমলগঞ্জে করোনা প্রতিরোধে সমাজ কল্যাণ সংস্থার সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে করোনা প্রতিরোধে সমাজ কল্যাণ সংস্থার সভা

  • বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি::মৌলভীবাজারের কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্তা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর)সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এডাব এর সহযোগিতায় এবং সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব এর সঞ্চালনায় সংস্থার উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনোয়ারুল হক, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক জায়েদ হোসেন, ইপিআই কর্মকর্তা মো. আশরাফুল আলম, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাব্বির এলাহী, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ, মো. মোনায়েম খান, স্বাস্থ্য সহকারী অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী, প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এডাব প্রতিনিধি রোকসানা আরা আক্তার।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সৃষ্টি সমাজ কল্যান সংস্থার প্রকল্প সমন্বয়কারী এম, সায়েদ আলী, সহকারী প্রকল্প সমন্বয়কারী সৈয়দ আজহারুল ইসলাম।

Manual2 Ad Code

সভায় সৃষ্টি সমাজ কল্যান সংস্থা করোনা প্রতিরোধে জনগণকে সচেতনতার লক্ষ্যে টিকা দেয়ার জন্য লিফলেট বিতরণ ও পথ নাটক, উঠোন বৈঠক, লোকগানসহ বিভিন্নভানে উৎসাহ প্রদান করা হয়। অনুষ্ঠানে যার যার অবস্থান থেকে করোনা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

Manual7 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য মতে কমলগঞ্জ উপজেলায় করোনা প্রতিরোধে ১ম ডোজ গ্রহণ করেছেন ২ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জন। যা প্রায় ৯৭ ভাগ। ২য় ডোজ গ্রহণ করেছেন ২ লক্ষ ২০ হাজার ১৬২ জন। যা প্রায় ৮৭ ভাগ। ৩য় ডোজ গ্রহণ করেছেন ৬১ হাজার ৫৯৩ জন। ৩য় ডোজ এখন চলমান রয়েছে। অন্যদিকে ৫ থেকে ১১ বছরের শিশুদের ৩৭ হাজার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে রেজিষ্ট্রেশন করা সম্পন্ন হয়েছে। শীঘ্রই টিকা দেয়া কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!