রাজনগরে পারস্পরিক শিখন কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় সফর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজনগরে পারস্পরিক শিখন কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় সফর

  • শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

রাজনগর সংবাদ দাতা :

Manual5 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ‘এন.আই.এল.জি’ কর্তৃক বাস্তবায়নাধীন পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকরণ প্রকল্পের আওতায় উপজেলা ভিত্তিক মাঠপর্যায়ে ভালো শিখন সরেজমিনে পরিদর্শন শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সফর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ফতেহপুর ইউপির অন্তেহেরী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিজ্ঞতা বিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পালের সভাপতিত্বে এবং ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা জুমেনা শাহনাজের সঞ্চালনায় অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজনগরের উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তি চক্রবর্তী, সহকারী কমিশনার (ভুমি) সানজদিা আক্তার, রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিববৃন্দ। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার সাথে পারস্পারিক শিখন অভিজ্ঞতা বিনিময় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তারপর তিনি উপজেলা পরিষদ থেকে ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ভালো শিখনসমূহ পরিদর্শণ করে ১নং ফতেহপুর ইউনিয়নের হাওড় বেষ্টিত প্রত্যন্ত এলাকায় নির্মিত অন্তেহেরী আদর্শ উচ্চ বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews