বড়লেখায় টিলা কাটায় লাখ টাকা গুনলেন ট্রাক্টর মালিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় টিলা কাটায় লাখ টাকা গুনলেন ট্রাক্টর মালিক

  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় অবৈধভাবে টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতকে লাখ টাকা জরিমানা দিলেন ট্রাক্টর মালিক দিনার হোসেন। রোববার দুপুরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মাসুক আহমদের নেতৃত্বে একদল পুলিশ।

Manual4 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানিকোনা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারকালে ট্রাক্টর মালিক দিনার হোসেনকে আটক করে উপজেলা ভুমি প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Manual5 Ad Code

এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, অবৈধভাবে টিলা কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান। অভিযানের খবর পেয়ে ট্রাক্টর চালক ও শ্রমিকরা পালিয়ে যায়। পরে ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন। যারা অবৈধভাবে পাহাড়, টিলা ও টপসয়েল কেটে পরিবেশের ক্ষতি সাধান করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!