কমলগঞ্জে সমবায় সমিতির কার্যালয়ের সীমানা প্রাচীর ভাংচুর : থানায় জিডি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সমবায় সমিতির কার্যালয়ের সীমানা প্রাচীর ভাংচুর : থানায় জিডি

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে ‘স্বাবলম্বী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লি’ এর কার্যালয়ে সীমানা প্রাচীর কে বা কারা ভাংচুর করেছে। এ ব্যাপারে সমিতির ব্যবস্থাপক মনোমোহন গোস্বামী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়,কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের লাংলিয়া গ্রামে সরকারি হাসপাতাল সংলগ্ন ‘স্বাবলম্বী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লি.’রেজি নং ৭৯০ এর ভাড়া অফিসে সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছে। ভূমির মালিক পক্ষের অনুমতি সাপেক্ষে সমিতির অফিস কক্ষ ও সীমানা প্রাচীর নির্মাণ সমিতির নিজস্ব অর্থায়নে হচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর রাতে কোন এক সময় অজ্ঞাত নামা চোরেরা সমিতির অফিসের তালা ভাংচুর করে। এসময় রড, সিমেন্ট, টিউবওয়েলের পাম্প, সাইনবোর্ডসহ অর্ধ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় এবং নির্মানাধীন সীমানা প্রাচীর ভেঙে প্রায় ১৫ হাজার টাকা ক্ষতিসাধন করে।

Manual2 Ad Code

এ ব্যাপারে ভূমির মালিক আব্দুল বাজিদ বলেন, মালামাল লুট ও সীমানা প্রাচীর ভাংচুর এর ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করছি।সমিতির ব্যবস্থাপক মনোমোহন গোস্বামী বলেন উপরোক্ত ঘটনায় কমলগঞ্জ থানায় বাদী হয়ে সাধারন ডায়েরি করা হয়েছে। যার নং ৭১৮ তাং ১৪/০৯/২০২২।

Manual3 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলী সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!