কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে কমলগঞ্জে রবীন্দ্র সংগীত সন্ধ্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে কমলগঞ্জে রবীন্দ্র সংগীত সন্ধ্যা

  • রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে “রবীন্দ্র সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে এ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রবাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ললিতকলা একাডেমির উপ-পরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

Manual8 Ad Code

মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানের শুরুতে একাডেমির শিশু শিল্পীদের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীত প্রশিক্ষক সুতপা সিংহার পরিবেশনায় রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়। এরপরেই আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে লাভলী সিনহ্া একের পর এক রবীন্দ্র সংগীত ও গানের ফাঁকে ফাঁকে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন। স্বতন্ত্র শৈলী, গানের স্পষ্ট উচ্চারণ ও বাদ্যযন্ত্রের সঙ্গে কণ্ঠের অপূর্ব সমন্বয়ে লাভলী সিনহ্া দর্শকদের প্রসংশা কুড়িয়েছেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী, বিশিষ্ট সাহিত্যক লেখক ও গবেষক অধ্যাপক ড. রণজিৎ সিংহ, লেখক-গবেষক আহমেদ সিরাজ, ব্যাংকার মো. সালাহউদ্দিন, শ্রীমঙ্গল ফিনলে কোম্পানির ব্যবস্থাপক বিকাশ সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক শাহীন আহমেদ, আহমেদুজ্জামান আলম, নির্মল এস পলাশ, সালাহ্উদ্দিন শুভ প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!