কমলগঞ্জে কবি আবু কায়সার খানের মৃত্যুবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে কবি আবু কায়সার খানের মৃত্যুবার্ষিকী পালিত

  • বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রগতিশীল বাম রাজনীতিবিদ, হাওর করাইয়া কৃষক আন্দোলনের সংগঠক, লেখক-সাংবাদিক, কবি ডা. আবু কায়সার খানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মুন্সীবাজার ইউপির মির্জানগরস্থ তাঁর সমাধিতে লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ অর্পন করা হয়। পরে এক আলোচনা সভা ও “লোকায়ত বাংলা” ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

Manual1 Ad Code

সংগঠনের সভাপতি কবি নিখিল কান্তি গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃগেন চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ডা. অবনী শর্ম্মা, রাজিয়া খান, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, বিউটি খান ও প্রয়াতের ছোট ভাই আব্দুল মুগ্নি খান হেলাল প্রমুখ।
আলেচনা সভা শেষে “লোকায়ত বাংলা” ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!