আত্রাইয়ে সেতুর অভাবে দুর্ভোগে হাজারও মানুষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

আত্রাইয়ে সেতুর অভাবে দুর্ভোগে হাজারও মানুষ

  • সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: নওগাঁর আত্রাইয়ে একটি সেতুর অভাবে যুগ যুগ থেকে দুর্ভোগ পোহাচ্ছে দু’ পাড়ের শিক্ষার্থীসহ হাজারও মানুষের। এলাকার উৎপাদিত ফসল বাজারজাতকরণ নিয়ে একদিকে কৃষকেরা যেমন বিড়ম্বনায় আছেন, অন্যদিকে শিক্ষার্থী ও পথচারিরাও বিপাকে রয়েছেন।

সবুজে ঘেরা আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রামের নাম জামগ্রাম। এ গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট খাল। যে খালে সারাটা বছর জুড়ে বর্ষা ও শুষ্ক মৌসুমেও পানি থাকে। সাম্প্রতিক সময়ে খালটি পুনঃখনন করায় তা অনেক গভীর হয়েছে। এ খালের পূর্বপাশে শতশত পরিবারের বসবাস যা ঐতিহ্যবাহী জামগ্রাম গ্রাম। খালের পশ্চিম দিকে রয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। গ্রামের শতশত কৃষক এ মাঠেই বোরো ও আমন ধানসহ বিভিন্ন ফসল চাষ করে থাকেন। গ্রাম ও মাঠের মধ্যদিয়ে প্রবাহিত খালের উপর কোন সেতু না থাকায় মাঠের ফসল ঘরে তুলতে তাদের দ্বিগুণ অর্থ ব্যয় হয়।

Manual1 Ad Code

এদিকে মাঠ ছাড়াও ওই খালের পশ্চিমে রয়েছে গ্রামবাসীর কবরস্থান। যেখানে লাশ বহনে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এদিকে ওই গ্রামে প্রতিবছর অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সীতাতলার মেলা।

যে মেলাকে কেন্দ্র করে হাজার হাজার লোক সেখানে সমবেত হন। তিন থেকে সাত দিন পর্যন্ত সেখানে বসে রকমারি জিনিষপত্রের দোকান। মেলাকে কেন্দ্র করে খালের পূর্ব ও পশ্চিম পাশে হাজার হাজার লোকের পদচারণায় এলাকা মুখরিত হয়ে উঠে। কিন্তু খালের উপর কোন সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়েই পারাপার হতে হয় গ্রামবাসীর।

আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও একটি সেতুর অভাবে জামগ্রামবাসীর স্বপ্ন যেন থমকে আছে। অতীতে অনেক জনপ্রতিনিধি এ খালের উপর সেতু তৈরির কথা বললেও ভোটের পর তাদের আর দেখা মেলে না বলে স্থানীয়দের অভিযোগে।

Manual8 Ad Code

জামগ্রামের বাসিন্দা জনি সোনার বলেন, বর্তমানে এ গ্রামে জনসংখ্যা বৃদ্ধির ফলে অনেক লোক খালের পশ্চিম পারে জনবসতি গড়ে তুলেছেন। তাদের জরুরী স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে এখানে একটি সাঁকো নির্মাণ অতীব জরুরী। অনেক জনপ্রতিনিধিদের বলেও আমাদের এ দাবি বাস্তবায়ন হয়নি। ফলে এ গ্রামের হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. এবাদুর রহমান বলেন, এ খালের উপর একটি সেতু নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। জনস্বার্থে যতদ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে।

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ
আত্রাই,নওগাঁ।
মোবাইল:- ০১৭১৭-৭৯৭৯৩১

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!