কুলাউড়ায় সম্পত্তি দখল করতে ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ : আটক-৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় সম্পত্তি দখল করতে ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ : আটক-৩

  • মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামে ৩১ অক্টোবর সোমবার সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে কাকার ঘর ভাঙচুর করেছে আপন ভাতিজারা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করে ০১ নভেম্বর মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করেছে।

Manual3 Ad Code

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, পৌরসভার জয়পাশা গ্রামের নিলমনি বৈদ্যর সাথে তার প্রয়াত নিত্য বৈদ্যর ছেলের সাথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলছিলো। প্রয়াত নিত্য বৈদ্যর ছেলেরা নিলমনি বৈদ্যের ক্রয়কৃত জমি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত। ইতিপূর্বে জয়গা নিয়ে ভাতিজারা নিলমনি বৈদ্যকে একাধিকবার সারপিট করেছে। এর ধারাবাহিকতায় সোমবার দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিত্য বৈদ্যের ছেলেরা নিলমনি বৈদ্যের ঘরে হামলা চালায়। শুধু ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে ক্ষান্ত হয়নি চালিয়েছে লুটপাট। নগদ টাকা, স্বর্নালংকার লুট এবং ঘর ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন করে হামলাকারীরা। এসময় বসতভিটা রক্ষা করতে গিয়ে নিলমনি বৈদ্য হামলার শিকার হয়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। সাবিত্রী রানী জানান, সোমবার রাতে তারা খোলা আকাশের নিচে রাত্রী যাপন করেন।

Manual7 Ad Code

এঘটনায় নিলমনি বৈদ্যের স্ত্রী সাবিত্রী রানী বৈদ্য কুলাউড়া থানায় ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পিযুষ বৈদ্য (৫০), রানা বৈদ্য (৪৫) ও রণ বৈদ্য (৪০) কে আটক করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!