হাকালুকির বিলে দুর্বৃত্তের বিষপ্রয়োগ : মারা গেল ২০ লক্ষাধিক টাকার মাছ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

হাকালুকির বিলে দুর্বৃত্তের বিষপ্রয়োগ : মারা গেল ২০ লক্ষাধিক টাকার মাছ

  • মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

দেশের সর্ববৃহৎ জলাভূমি ও মৎস্যভান্ডার খ্যাত হাকালুকি হাওরের চৌ-ঢালু উগলা কালাচান্দের ঢর বিলে দুর্বৃত্তদের দেওয়া বিষে গত ৪ দিনে ২০ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। সরকারি এ জলমহালটি মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউনিয়ন এলাকায় পড়েছে। গত ২৮ অক্টোবর দিবাগত রাতে বিলে বিষ দেয় দুর্বৃত্তরা। এরপর গত ৪ দিনে অন্তত ২০ লাখ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেছে ইজারাদার মৎস্য সমবায় সমিতির লোকজন।

Manual2 Ad Code

ইজারাদার সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাকালুকি হাওর পাড়ের মুর্শিদাবাদকুরা মৎস্যজীবী সমবায় সমিতি চৌ-ঢালু উগলা কালাচান্দের ঢর বিলটির কয়েক বছর আগে ইজারা নেয়। এরপর তারা এ বিলে মাছের পোনা অবমুক্ত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করছে। গত ২৮ অক্টোবর দিবাগত রাতে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয়-অস্ত্রশস্ত্রসহ বিলের চারদিক ঘিরে পানিতে বিষ ঢেলে দেয়। এসময় বিলের মাঝখানে থাকা পাহারাদাররা বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেয় এবং বিষয়টি মুঠোফোনে ইজারাদার সমিতির সভাপতি ও সম্পাদককে জানায়। এরপর ইজারাদারের লোকজন বের হলে দুর্বৃত্তরা দৌঁড়ে পালিয়ে যায়। তখন ইজারাদারের লোকজন দেখতে পান বিলের পানিতে মাছ মরে ভেসে উঠছে। তারা ঘটনাটি থানা পুলিশকে জানান। খবর পেয়ে রাতেই বড়লেখা থানার এস.আই আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে মঙ্গলবার (১ নভেম্বর) পর্যন্ত বিলে প্রায় ২০ লাখ টাকার মাছ মারা গেছে।

Manual8 Ad Code

দক্ষিণ মুর্শিদাবাদকুরা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য মো. শামীম আহমদ বলেন, ‘আমরা বাড়িতে ছিলাম। পাহারাদার ফোন করে ঘটনা জানায়। তারা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিল ঘেরাও করে পানিতে বিষ ঢালে। ওরা (দুর্বৃত্তরা) সংখ্যায় বেশি হওয়ায় পাহারাদাররা প্রতিরোধ করতে যায়নি। কারণ এরআগেও দুর্বৃত্তরা এ বিলের এক পাহারাদারকে খুন করে। প্রতিহিংসা করেই একটি চক্র এই কাজটি করেছে। দুর্বৃত্তরা বিষ দিয়ে যাওয়ার পর আমাদের এক পাহারাদারকে ফোনে হুমকিও দিয়েছে। এই ফোন নম্বরের সূত্র ধরেই আমরা থানায় অভিযোগ করতেছি। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এ পর্যন্ত প্রায় ২০ লাখ টাকার মাছ মারা গেছে। প্রতিদিন মাছ মারা যাচ্ছে।’

থানার এস.আই আতাউর রহমান জানান, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। তখন কিছু মাছ মারা যেতে দেখি। তবে এই ঘটনায় ইজারাদারদের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!