কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রসাসন ও সমবায় দপ্তরের আয়োজনে শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিপ্লব কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual8 Ad Code

আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোর্শেদা খানম, উদীয়মান সঞ্চয় ও সমবায় সমিতির সদস্য মো. আমজাদ হোসেন, বনবিষ্ণপুর সমবায় সমিতির সভাপতি কয়েস আহমদ, গুডনেইবার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি শুভাসিনী সিনহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাশ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!