রাজনগরে শৌচাগার থেকে আটক মেছো বিড়াল জঙ্গলে অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

রাজনগরে শৌচাগার থেকে আটক মেছো বিড়াল জঙ্গলে অবমুক্ত

  • সোমবার, ৭ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাড়ির শৌচাগার থেকে একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে। উপজেলার টেংরা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের বিধান চন্দ্র দাসের বাড়ি থেকে বিড়ালটিকে উদ্ধারের পর সোমবার (০৭ নভেম্বর) জঙ্গলে ছেড়ে দেন বনবিভাগের লোকজন।

Manual1 Ad Code

বাড়ির মালিক বিধান চন্দ্র দাস জানান, গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে গেলে ভেতর থেকে তাকে মেছো বিড়ালটি ধাওয়া করে। এ সময় ভয় পেয়ে কৌশলে শৌচাগারের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন তিনি। খবর দিলে সকালে বন বিভাগের লোকজন এসে স্থানীয় বিড়ালটিকে উদ্ধারের পর বনে ছেড়ে দেয়।

বিধান চন্দ্র দাসের স্ত্রী সবিতা দাস বলেন, প্রথমে আমরা ভয় পেয়েছি। সিলেটের একটি কলেজে অধ্যয়নরত আমার ছেলেকে বিষয়টি জানালে সে বন বিভাগে খবর দেয়।

Manual6 Ad Code

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, অনেকে এটিকে মেছোবাঘ বলে শুধু শুধু আতঙ্ক ছড়ায়। এটা আসলে বাঘ নয়। এটি মেছো বিড়াল। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। মানুষ আগের চেয়ে অনেক সচেতেন হয়েছে। এখন মেছো বিড়ালের প্রজনন সময়। এটিকে বনে ছেড়ে দেয়া হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!