ক বি তা || মহামারিকালে শ্রাবণী প্লাবন || মো হা ম্ম দ  দী দা র  হো সে ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ক বি তা || মহামারিকালে শ্রাবণী প্লাবন || মো হা ম্ম দ  দী দা র  হো সে ন

  • শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

মহামারিকালে শ্রাবণী প্লাবন

মো হা ম্ম দ  দী দা র  হো সে ন

মহামারিকাল চলছে ধরায়, সঙ্গী হলো শ্রাবণ ;
দিনে দিনে সঙ্কট বাড়াচ্ছে, এ সময়ের প্লাবন।

Manual1 Ad Code

প্রাণীকূলে কষ্ট বাড়াচ্ছে, মহামারিকালে প্লাবন;
দুঃসহ জীবনে ছিটাচ্ছে যেন কাটা ঘায়ে লবণ।

ঘন কালোমেঘে ঢেকে বহে প্রচন্ড ঝড়-হাওয়া;
উজান থেকে নামা ঢলে বেড়েছে কষ্ট পাওয়া।

তলিয়ে গিয়ে ফসলী জমি, শূণ্য ফসলের মাঠ;
বসতভিটা ডুবে গেছে বানে, রিক্ত জীবনপাঠ।

অন্ন-বস্ত্র-বাসস্থান হারিয়ে, মানুষ এখন বিপাকে;
বুভুক্ষু সব প্রাণিকূল ধরায়, হণ্যে হয়ে ঘুরপাকে।

চারিদিকের বাতাস পূর্ণ যখন ভয়ঙ্কর অণুজীবে;
মহামারিকালে শ্রাবণী প্লাবন আতঙ্ক বাড়ায় ভবে।

বাঁচিবার আশে, থাকিতে নিরাপদ, গৃহবন্দী মানুষ;
বন্যা এসে ডুবালো সে আবাস, মানুষের নেই হুঁশ।

কী খাবে? কোথায় ঘুমাবে? কী হবে ভব-জীবন?
খুঁজে ফিরে সবে বাঁচার তরে একটু বিশুদ্ধ পবন!

ভেসেছে বানে, ভেঙেছে নদে, হয়তো শেষ সম্বল;
অসহায় প্রাণ, রিক্তহস্তে ঘুরে, করতে জান সচল।

Manual5 Ad Code

ভূমি উপচে জল, বায়ূভর্তি অনুজীব, সর্বত্র ঝুঁকি;
কষ্টের কাহনে জীবনচাকা, কেমনে ছবি আঁকি?

Manual7 Ad Code

মানবিক বিপর্যয়ের মহামারিকালে শ্রাবণের বান;
হাতে হাত ধরে, বেঁচে ফিরে আসুক, সাম্যের গান!

এমন খরাকাল, করে সবে পার, খুঁজে পাবে স্বস্তি;
আবার ধরনীতে বইবে শান্তি, হবে না জবরদস্তি।

দূর্দশার মহামারি কিংবা শ্রাবণের এমন প্লাবন;
কস্মিনকালে দিওনা প্রভূ, ভেবো মোদের আপন।

Manual3 Ad Code

বড়লেখা, মৌলভীবাজার;
০১ আগষ্ট ২০২০;
বিকাল ৩.৫৫ টা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!