বড়লেখায় ভূমি আত্মসাৎ মামলায় লন্ডন প্রবাসী ফয়জুর কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় ভূমি আত্মসাৎ মামলায় লন্ডন প্রবাসী ফয়জুর কারাগারে

  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক::

Manual4 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভুমি আত্মসাৎ সংক্রান্ত একটি প্রতারণা মামলায় লন্ডন প্রবাসী ফয়জুর রহমান উরপে ফয়েজ মোহাম্মদকে কারাগারে পাঠিয়েছেন। মঙ্গলবার ধার্য তারিখে হাজিরা দিতে গেলে জামিনের শর্তভঙ্গের দায়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দাসেরবাজার ইউনিয়নের রসগ্রামের লন্ডন প্রবাসী টাওয়ার হ্যামলেটের ৩ বারের সাবেক কাউন্সিলার আতাউর রহমানের মৌরসী ৩৫ শতাংশ ভু-সম্পত্তি তারই আপন বড়ভাই বড়লেখা পৌর শহরের এফ.আর মহিউস সুন্নাহ একাডেমি কমপ্লেক্সের পক্ষে মোতওয়াল্লী সেজে গ্রহীতা হয়ে একটি দানপত্র দলিল সম্পাদন করে বর্ণিত ভুমি প্রতারণা মুলকভাবে আত্মসাত করেন। এঘটনায় ভুক্তভোগী লন্ডন প্রবাসী আতাউর রহমান গত ২ এপ্রিল বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপন বড়ভাই লন্ডন প্রবাসী ফয়জুর রহমান উরপে ফয়েজ মোহাম্মদকে একমাত্র আসামী করে প্রতারণা মামলা (সিআর-২১১/২২) দায়ের করেন। এই মামলায় আদালতের সমন পেয়ে আসামী ফয়জুর রহমান উরপে ফয়েজ মোহাম্মদ গত ২৮ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরবর্তী ধার্য তারিখের পূর্বেই বাদীর সাথে পারিবারিক বিরোধের আপোস নিষ্পত্তি করার শর্তে বিজ্ঞ আদালত তাকে জামিন প্রদান করেন। কিন্ত আদালতের নির্দেশনা অমান্য করায় বাদী ও তার আমমোক্তারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual8 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন জানান, একটি প্রতারণা মামলার আসামী লন্ডন প্রবাসী ফয়জুর রহমান উরপে ফয়েজ মোহাম্মদকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!