আত্রাইয়ে পানিতে ডুবে গেছে প্রায় ৬শ’ বিঘা জমির পাট : লোকশানে চাষিরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

আত্রাইয়ে পানিতে ডুবে গেছে প্রায় ৬শ’ বিঘা জমির পাট : লোকশানে চাষিরা

  • শনিবার, ৮ আগস্ট, ২০২০
আত্রাই : পানিতে তলিয়ে যাওয়া পাট। ছবি : এইবেলা

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: নওগাঁর আত্রাইয়ে ভারি বর্ষণ ও ঢলের পানিতে প্রায় ৬শ’ বিঘা জমির পাট ডুবে গেছে। এসব পাট কাটতে না পারায় কৃষকরা ব্যাপক লোকসানের শিকার হয়েছে। আকষ্মিক বন্যার ফলে বিভিন্ন মাঠ প্লাবিত হওয়ায় পাটের জমিগুলো পানির নিচে ডুবে যায়। ফলে প্রায় ৬শ’ বিঘা জমির পাট কাটতে না পারায় পাট চাষিরা হতাশ হয়ে পড়েছে।

Manual2 Ad Code

সরেজমিনে ঘুরে দেখা দেখা গেছে উপজেলার কালিকাপুর, শাহাগোলা, আহসানগঞ্জ ইউনিয়নের কিছু অংশসহ পারকাসুন্দা, খনজোর ও জয়সাড়ার বিভিন্ন মাঠে পানিতে নিমজ্জিত হয়ে পাট পঁচে যাচ্ছে। ঠিক যে মুহুর্তে কৃষকরা পাট কাটার প্রস্তুতি নিচ্ছিলেন সে মুহুর্তে আত্রাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় কয়েক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। এর মধ্যে আত্রাই নদীর দক্ষিণ পার জাতআমরুল নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় আহসানগঞ্জ, পাঁচুপুর, বিশা ও কালিকাপুর ইউনিয়নের কৃষকরা বেশি ক্ষতিগ্রস্থ হন।

Manual2 Ad Code

এসব ইউনিয়নের মাঠগুলোতে অন্যান্য ফসল তেমন নাথাকলেও কিছুটা আউশ ধান এবং পাট ছিল অনেক বেশি। বন্যার পানিতে আউশ তাৎক্ষণিক ডুবে যায়। পাট কাটার প্রস্তুতি নিলেও বাঁধ ভাঙার ফলে কৃষকরা তাদের পাট কাটতে পারেনি। ফলে উপজেলার পারকাসুন্দা, খনজোর ও জয়সাড়াসহ বিভিন্ন মাঠের পাট পানিতে ডুবে সেখানেই পঁচে যাচ্ছে।

Manual3 Ad Code

উপজেলার জয়সারা গ্রামের আলহাজ আবু তাহের বলেন, আমি অনেক জমিতে পাটের চাষ করেছিলাম। মাঠে আগাম পানি আসায় কিছু জমির পাট কাটতে পেরেছি। অন্যান্য জমির পাট কাটতে পারিনি। যেগুলো কেটেছি সে গুলোও অপরিপক্ক হওয়ায় ফলন তেমন হয়নি। তাই পাটচাষে এবার আমি অনেক লোকসানের শিকার হয়েছি। আমাদের গ্রামের আরও অনেকেই পাট কাটতে না পারায় তাদের পাট জমিতেই ডুবে পঁচে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, এবারে আমাদের উপজেলায় ২০৫ হেক্টর জমিতে পাটচাষ করা হয়েছিল। এর মধ্যে ৭৭ হেক্টর জমির পাট কৃষকরা কাটতে পারেনি। এ পাটগুলো বন্যার পানিতে ডুবে যায়। আমরা বন্যার শুরুতেই কৃষকদের পাট কেটে নিতে উদ্বুদ্ধ করেছিলাম। কিন্তু অধিাকংশ জমির পাট অপরিক্ক থাকায় তারা পাটগুলো কাটতে পারেনি। বন্যায় ক্ষতিগ্রস্থ পাটচাষিদের তালিকা প্রস্তুত করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। #

Manual1 Ad Code

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!