মিরাজের অবিশ্বাস্য সেঞ্চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

মিরাজের অবিশ্বাস্য সেঞ্চুরি

  • বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা স্পোর্টস :: ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছেন মেহেদি হাসান মিরাজ।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৬ রান তাড়ায় ১২৮ রানে ৯ উইকেট হারিয়ে পরজায়ের শঙ্কায় ছিল বাংলাদেশ। দলের নিশ্চিত পরাজয় জেনেও শেষ উইকেটে মোস্তাফিজকে সঙ্গে নিয়ে ৪১ বলে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে ঐতিহাসিক এক জয় উপহার দেন মিরাজ।

Manual6 Ad Code

প্রথম ওয়ানডেতে ৩৯ বলে ৩৮ রানের লড়াকু ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতা মিরাজ আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজেকেই ছাড়িয়ে গেলেন।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয় নিশ্চিত করতে নেমেও বিপাকে পড়ে যায় টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের অবিশ্বাস্য জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। দলীয় ২১৭ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মাহমুদউল্লাহ। তার আগে ৯৬ বলে ৭টি চারের সাহায্যে ৭৭ রান করেন টি-টোয়েন্টি দলের সাবেক এই অধিনায়ক।

Manual7 Ad Code

রিয়াদ আউট হওয়ার পর নয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে শেষ ২৩ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মিরাজ। এই জুটিতেই ক্যারিয়ার সেরা ১০০ রানের ইনিংস সাজান তিনি।

Manual3 Ad Code

শেষ ওভারে সেঞ্চুরি পূর্ণ করতে মিরাজের প্রয়োজন ছিল ১৫ রান। শার্দুল ঠাকুরের করা ওই ওভারে দুটি ছক্কা এক ডাবল আর এক সিঙ্গেল নিয়ে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মিরাজ। ৮৩ বলে ৮টি বাউন্ডারি আর চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন মিরাজ। তার শতরানের ইনিংসে ভর করে ৭ উইকেটে হারিয়ে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছেন মেহেদি হাসান মিরাজ।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৬ রান তাড়ায় ১২৮ রানে ৯ উইকেট হারিয়ে পরজায়ের শঙ্কায় ছিল বাংলাদেশ। দলের নিশ্চিত পরাজয় জেনেও শেষ উইকেটে মোস্তাফিজকে সঙ্গে নিয়ে ৪১ বলে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে ঐতিহাসিক এক জয় উপহার দেন মিরাজ।

প্রথম ওয়ানডেতে ৩৯ বলে ৩৮ রানের লড়াকু ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতা মিরাজ আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজেকেই ছাড়িয়ে গেলেন।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয় নিশ্চিত করতে নেমেও বিপাকে পড়ে যায় টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

Manual5 Ad Code

সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের অবিশ্বাস্য জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। দলীয় ২১৭ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মাহমুদউল্লাহ। তার আগে ৯৬ বলে ৭টি চারের সাহায্যে ৭৭ রান করেন টি-টোয়েন্টি দলের সাবেক এই অধিনায়ক।

রিয়াদ আউট হওয়ার পর নয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে শেষ ২৩ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মিরাজ। এই জুটিতেই ক্যারিয়ার সেরা ১০০ রানের ইনিংস সাজান তিনি।

শেষ ওভারে সেঞ্চুরি পূর্ণ করতে মিরাজের প্রয়োজন ছিল ১৫ রান। শার্দুল ঠাকুরের করা ওই ওভারে দুটি ছক্কা এক ডাবল আর এক সিঙ্গেল নিয়ে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মিরাজ। ৮৩ বলে ৮টি বাউন্ডারি আর চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন মিরাজ। তার শতরানের ইনিংসে ভর করে ৭ উইকেটে হারিয়ে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews