রাজনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ৪ জুয়ারী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ৪ জুয়ারী আটক

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী এবং চার জুয়াড়ীকে আটক করেছে। বুধবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তর ঘরগাঁও এলাকা থেকে বুধবার রাতে অভিযান পরিচালনা করে আশরাফুল হক আরিফ (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশ। এসময় তার কাছ থকে ১২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত আরিফ উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শামীম আহমদরে ছেলে। এদিকে পৃথক অপর অভিযানে উপজেলার টেংরা ইউনিয়নের কাছাড়ী এলাকা থেকে ৪ জুয়ারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করে পুলিশ।

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা দয়ের করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews