সংবাদ সম্মেলন করে রাজনগর উপজেলা আ’লীগের নতুন কমিটি প্রত্যাখান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

সংবাদ সম্মেলন করে রাজনগর উপজেলা আ’লীগের নতুন কমিটি প্রত্যাখান

  • শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code

সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার দাবি-

Manual3 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :- মৌলভীবাজারের রাজনগরে উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রকাশিত ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে অগঠনতান্ত্রিক ও জামায়াত-বিএনপি মদদপুষ্ঠ দাবি করে প্রত্যাখান করেছেন উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তৃণমূলের নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে এই কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিও জানিয়েছেন তারা। শনিবার (১৭ ডিসেম্বর) উপজেলা চেয়ারম্যানের কার্যালয় প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ২০১৯ সালের ৭ ডিসেম্বর সম্মেলনে সভাপতি পদে মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া থাকলেও ২০২১ সালের ২৪ মার্চ তার মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। জেলা আওয়ামী লীগের স্বাক্ষরিত কমিটির প্যাডে ২০২১ সালের ২৭ মে উল্লেখ থাকলেও প্রায় দেড় বছর পর এই কমিটি প্রকাশ করা হয়েছে। ওই তারিখে কমিটি গঠন হয়ে থাকলে বর্তমান সভাপতি উপস্থিত থাকা সত্ত্বেও দলের সাধারণ সম্পাদকের সভাপতিত্বে শোক দিবসসহ একাধিক দলীয় কর্মসূচি পালন করা নিয়ে প্রশ্ন তুলেন তারা। সম্মেলনের মাধ্যমে শূন্যপদ পূরণ করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা থাকলেও তা পালন না করে অগঠনতান্ত্রিকভাবে আজাদ মিয়া চৌধুরীকে সভাপতি করা হয়েছে বলে লিখিত বক্তব্যে দাবী করা হয়।

Manual4 Ad Code

এছাড়া এই কমিটিতে বিএনপি-জামায়াত, জাসদ, আওয়ামী লীগ নেতাদের নির্যাতন ও হত্যাকা-ে জড়িত পরিবারের লোকজনকে রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়। সদ্য প্রকাশিত কমিটি বিলুপ্ত করে আওয়ামী লীগের নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপজেলা চেয়ারম্যান ও সদ্য ঘোষিত কমিটির সদস্য মো. শাহজাহান খান, ইউপি চেয়ারম্যান ও সদ্য ঘোষিত কমিটির সদস্য টিপু খান, আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদ্য ঘোষিত কমিটির সদস্য সাদিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, নিবারণ ঘোষ ভজন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কায়েস আহমদ, ছয়ফুল আলম,আবু মিয়া, শওকতুজ্জামান, ফজর আলী, গোলাম কিবরিয়া মিলন সদ্য ঘোষিত কমিটির সদস্য লুৎফুর রহমান লেবু, এম. সোহেল আলম প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!