বড়লেখায় দেশাত্মবোধক গান আর আলোচনায় মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় দেশাত্মবোধক গান আর আলোচনায় মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণ

  • রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual8 Ad Code

বিজয়ের ৫১তম বার্ষিকী উপলক্ষে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেছে বড়লেখা উপজেলার সাংস্কৃতিক সংগঠন বড়লেখা নজরুল একাডেমি। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন। বড়লেখা নজরুল একাডেমির শিল্পী সঙ্গীতা দে’র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা এপিপি গোপাল দত্ত, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, কাউন্সিলর রেহান পারভেজ রিপন, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিলন দে, নজরুল একাডেমির শিল্পী শোভন দলপতি, পার্থ সারতী দে পাপ্পু, সাকাব নাহিয়ান শ্রাবন, মিকন পাল, আলী হাসান লিটন, পায়েলি রানী দাস, তুলি রানী দাস, মৃণালী দত্ত, রেদোয়ানা আক্তার পুতুল, মৌমিতা দে, সাবরিনা আরিয়া রোদেলা। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা হয়। এতে বিজয়ী হয়েছে ১২ জন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!