বড়লেখায় জাল দলিলে ভূমি নামজারি, ৩ জনের নামে আদালতে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় জাল দলিলে ভূমি নামজারি, ৩ জনের নামে আদালতে মামলা

  • সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা ভূমি অফিস থেকে অসাধুরা জাল দলিলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির মূল্যবান ভূমি নিজেদের নামে নামজারি (রেকর্ড) করে নিচ্ছে। ভূয়া কাগজপত্রে ১১ শতাংশ ভূমি নামজারি করে নেওয়ার ঘটনায় সম্প্রতি রকিব আলী, ওয়াছিদ আলী ও সেজু মিয়া নামক ৩ জালিয়াতের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সি.আর-৩৮২/২০২২) করেছেন আলী হোসেন নামক ভুক্তভোগী এক ব্যক্তি। তিনি উপজেলার ঝগড়ি গ্রামের প্রবাসী ফরিজ আলীর ছেলে।

Manual5 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, প্রবাসী ফরিজ আলীর পিতা তাহির আলী ১৫২/১৯৮২ নম্বর দলিলে বাঘমারা মৌজার ৪২৭ নম্বর খতিয়ানের ১৩৬৬ ও ১৩৬৭ নম্বর দাগের আমন শ্রেণির ১১ শতাংশ ভূমি ক্রয় করেন। প্রবাসী ফরিজ আলী ও তার ছেলে আলী হোসেনের ভোগাধিকার কালিন বাঘমারা ঝগড়ি গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে রকিব আলী ও মৃত রকিব আলীর ছেলে ওয়াছিদ আলী ১৭৬৮/১৯৭৫ নম্বরে একটি ভূয়া দলিল সৃজন করে গত বছরের ৬ জানুয়ারী উক্ত ভূমি নিজেদের নামে নামজারি করেই ভূমি দখলের অপচেষ্টা চালান। ইউনিয়ন ভূমি অফিসে খাজনা দিতে গিয়ে অসাধুরা ভূমি হাতিয়ে নেওয়ার বিষয়টি জেনে ভুক্তভোগী আলী হোসেন নামজারি আবেদনে আসামীদের দাখিলকৃত দলিলের (১৭৬৮/১৯৭৫) সার্টিফাই কপি (জাবেদা নকল) সংশ্লিষ্ট দফতর থেকে উত্তোলন করে তথ্যের কোন মিল না পাননি।

মামলার বাদী আলী হোসেন জানান, এসিল্যান্ড অফিসের কতিপয় অসাধু কর্মচারীর যোগসাজসে তার পিতামহের ক্রয়কৃত ভূমি জালিয়াত চক্র নিজেদের নামে নামজারি করে নিয়েছে। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে তিনি এই তিন জালিয়াতের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এছাড়া আসামীদের নামীয় নামজারি (খতিয়ান) বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছেন।

Manual6 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি ইকরাম হোসেন জানান, এই মামলায় বিজ্ঞ আদালত তিন আসামীর বিরুদ্ধে সমন জারি করেছেন। সোমবার মামলাটির ধার্য তারিখ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!