কুলাউড়ায় সাপ্তাহিক মানব ঠিকানার রজত জয়ন্তী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় সাপ্তাহিক মানব ঠিকানার রজত জয়ন্তী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া থেকে প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক পত্রিকা মানব ঠিকানার ২৫ বছর পূর্তী ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

Manual7 Ad Code

প্রধান আলোচ্যক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ।

মানব ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও উমা মুখার্জীর সঞ্চালনায় বক্তব্য দেন বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, অধ্যাপক প্রণব কান্তি দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা সিপিবি’র সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল কাইয়ুম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, মানব ঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন, বার্তা সম্পাদক মোঃ আলাউদ্দিন কবির প্রমুখ।

Manual4 Ad Code

আলোচনা সভা শেষে এসএসসি ও দাখিল উত্তীর্ণ জিপিএ- ৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। এবং অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় শিল্পী তসিবা বেগম, সৌরভ সোহেল, পুরভী তালুকদারসহ সিলেট ও কুলাউড়ার স্থানীয় শিল্পীরা। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!