কুলাউড়ার ব্রাহ্মণবাজারের পরিচিত মুখ মহসিনের আকস্মিক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

কুলাউড়ার ব্রাহ্মণবাজারের পরিচিত মুখ মহসিনের আকস্মিক মৃত্যু

  • রবিবার, ৯ আগস্ট, ২০২০
কুলাউড়া : নিহত মহসিন। সংগৃহীত ছবি

Manual3 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়ন তালামিযের সহ অফিস সম্পাদক মো. গোলাম কিবরিয়া মহসিন (২২) নামক এক তরুণের আকস্মিক মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত সিলিক মিয়ার ছেলে। সে মা বাবার একমাত্র ছেলে। তাঁর ছোট এক বোন রয়েছে। সদা হাস্যজ্জ্বল মহসিনের মৃত্যুতে মা ও বোনসহ সকল আত্মী স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসছে।

তাঁর সহজ সরল নানা সামাজিক ভালো কাজের অংশ হিসেবে ইউনিয়নের সকলের কাছে বেশ পরিচিত ছিলো। বিশেষ করে রমজান মাস এলে তাঁর নিজ গ্রামে দারুল ক্বিরাত সেন্টারে দুর থেকে আগত ছাত্রদের লজিং পাইয়ে দিতে সাহায্য, নিয়মিত রক্ত দানসহ সমাজের প্রায় সকল ভালো কাজে এগিয়ে যেতো। তাঁ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual4 Ad Code

ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন বলেন, মহসিনের মৃত্যুতে গখভীর শোকাহত । মহসিন আমার গ্রামের ছেলে। সে নি:স্বার্থ ভাবে সমাজের সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ার কারণে সকলে প্রিয় মহসিন হয়ে ওঠে। তাঁর মৃত্যুতে আমিসহ ইউনিয়নের সবার মাঝে শোক বিরাজ করছে।

Manual5 Ad Code

জানাযায়, রোববার ৯ আগস্ট স্থানী ব্রাহ্মণবাজার জামে মসজিদে মাগরিবের নামাজের পর মাটিতে ঢলে পড়ে। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাকে পাশর্^বর্তী হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭.১২ মিনিটে মারা যান।

Manual1 Ad Code

তাঁর জানাজার নামাজ আগামীকাল ১০ আগস্ট সোমবার সকাল ১১টায় রাজাপুর কটিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

উল্লেখ্য, ডাক্তারের প্রাথমিক ধারনা রক্ত সল্পতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!