ফিরে দেখা-২০২২ : কমলগঞ্জে চলন্ত পারাবত ট্রেনে আগুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ফিরে দেখা-২০২২ : কমলগঞ্জে চলন্ত পারাবত ট্রেনে আগুন

  • শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

Manual6 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে :: বিদায়ী বছর ২০২২ এর ১১ জুন শনিবার ছিল মৌলভীবাজারের কমলগঞ্জের আতঙ্কিত একটি দিন। চলন্ত অবস্থায় ট্রেনের পাওয়ার থেকে আগুন লাগার পর ওইদিন বেলা ১টায় সিলেট-আখাউড়া রেল সেকশনে ট্রেন শমশেরনগর ও মনু রেল স্টেশনের মধ্যবর্তী ডাকবেল এলাকায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি আগুনে ভস্মিভূত হয়েছে। যাত্রীরা বগিতে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে প্রায় দু’ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েক ঘন্টা সময় ধরে সিলেট-আখাউড়া রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।

Manual8 Ad Code

জানা যায়, বিদায়ী বছরের ১১ জুন ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন। ভানুগাছ স্টেশনে শেষ স্টফেজ দিয়ে দুপুর ১২টা ১৫ মিনিটে শমশেরনগর রেল স্টেশন অতিক্রম করে। শমশেরনগর স্টেশন অতিক্রম করার পর থেকেই ট্রেনের জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত দেখা যায়। এরপর প্রায় ৩ কি.মি. অতিক্রম করার পর ট্রেনের বগিতে আগুন জ্বলতে দেখেন যাত্রীরা। পতনউষার ইউনিয়নের ডাকবেল এলাকায় ট্রেন থামানোর পর যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদে আশ্রয় গ্রহণ করেন। ট্রেনের কর্তৃপক্ষ আগুন লাগা তিনটি বগি বিচ্ছিন্ন করে দেয়। পরে ট্রেনের জেনারেটর বগি ও পার্শ্ববর্তী যাত্রীবাহী বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে ট্রেন কর্তৃপক্ষ আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ঘটনার প্রায় ১ ঘন্টা পর কমলগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন, কুলাউড়া ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে সিলেট-আখাউড়া রেলসেকশনে পাঁচ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ততক্ষণে দু’পাশের স্টেশন সমুহে কয়েকটি ট্রেন আটকা ছিল।

Manual8 Ad Code

স্থানীয়দের মতে, ট্রেনের বগিতে আগুন নিয়েও ট্রেন চলতে দেখা গেছে। বাহিরের লোকজন চিৎকার করলেও কেউ শুনতে পাননি। এক পর্যায়ে বগিতে আগুনের দেখা পেয়ে ট্রেন দ্রুত দাঁড়া করানোর কারণে অসংখ্য প্রাণহানি থেকে রক্ষা পায় পারাবত এক্সপ্রেস ট্রেন।

আগুন লাগার কারণ হিসাবে আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. ইসমাইল জানান, ট্রেনের পাওয়ার থেকে আগুনের সূত্রপাত হয়। ট্রেন থামানোর পর দেখা যায় চাকার মধ্যে আগুন ও পরে তেলের ট্রাংকিতে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এরপর মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঘটনাস্থল পরিদর্শন করে সাত সদস্য বিশিষ্ট একটি ও রেলওয়ের উর্দ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ের পক্ষ থেকে দু’টিসহ পৃথক পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!