আত্রাইয়ে শীতের ঐতিহ্য খেজুর রস আহরণে ব্যস্ত গাছিরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আত্রাইয়ে শীতের ঐতিহ্য খেজুর রস আহরণে ব্যস্ত গাছিরা

  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::  নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনে সুস্বাদু খেজুর রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে গাছিরা। উপজেলার বিভিন্ন রাস্তায়, বাড়ির উঠানে, জমির আইলে ও রেললাইনের দু’ পাশ দিয়ে হাজার হাজার খেজুর গাছে থেকে রস সংগ্রহ করতে গাছিরা তৎপর হয়ে উঠেছে। বিকেল হবার সাথে সাথে চলছে খেজুর গাছে রস সংগ্রহের কলস লাগানোর ধুম। আবার ভোর থেকেই এ কলসগুলো নামিয়ে রস জাল দিয়ে লালি ও গুড় তৈরির ধুম।

Manual6 Ad Code

জানা যায়, আত্রাই রেলওয়ে স্টেশন থেকে উত্তর দিকে রেললাইনের দুই পাশ দিয়ে প্রায় দুই শতাধিক খেজুর গাছ রয়েছে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি রাস্তার পাশে, ব্যাক্তিমালিকানাধীন বাড়ির উঠানে ও জমির আইলে বেশ কিছু খেজুর গাছ রয়েছে। প্রতি বছর শীত মৌসুমে এসব খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তা থেকে লালি ও গুড় তৈরি করা হয়। এসব লালি ও গুড় অত্যন্ত সুস্বাধু। বিশেষ করে শীতের পিঠাপুলি খেজুরের রস বা গুড় ছাড়া কল্পনাই করা যায় না। অতিথি আপ্যায়নে খেজুর রস বা গুড়ের পিঠার কদর সর্বত্র। অন্যান্য বারের ন্যায় এবারও শীতের আগমণির সাথে সাথে গাছিরা তৎপর হয়ে উঠেছে খেজুর গাছ থেকে রস সংগ্র করতে। এতোমধ্যেই সব জয়গাতেই খেজুর রস সংগ্রহ শুরু হয়েছে। এ এলাকার কৃষক ও লোকজন খেজুর রস সংগ্রহে তেমন অভিজ্ঞ না হওয়ায় প্রতি বছরই দক্ষিণ এলাকা রাজশাহীর বাঘা, চারঘাট ও নাটোরের লালপুর এলাকা থেকে গাছি এসে এ অঞ্চলের খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন। এরই ধারাবাহিকতায় অন্যান্য বারের ন্যায় এবার ওই অঞ্চল থেকে অনেক গাছি এসেছেন এলাকায়। আত্রাই রেললাইন এলাকার খেজুর গাছ থেকে রস সংগহ্র করছেন রাজশাহীর বাঘা উপজেলার বাহাদুর (৫০), মামুন (৪০), গিয়াস (৬৫) ও শাবু (২৫)।

তাদের মধ্য থেকে কথা হয় বাহাদুরের সাথে। তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে তারা রস সংগ্রহ শুরু করেছেন। আগামী ফেব্রুয়ারী মাস পর্যন্ত মোট ৪ মাস তাদের রস সংগ্রহ হবে। এসব রস থেকে যে লালি ও গুড় তৈরি হবে তা দিয়ে তারা আর্থিক অনেক লাভবান হবে। রেললাইনের এসব গাছ নামমূল্যে তারা লীজ নিয়েছেন বলে বাহাদুর জানান। তবে বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে জানালেন আত্রাইয়ের সহকারী স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ। উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, খেজুর গাছ একটি লাভজনক গাছ। এসব গাছের পরিচর্যা করলে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!