শর্ত ভঙ্গে আসামীর প্রবেশন আদেশ বাতিল, সাজা পরোয়ানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

শর্ত ভঙ্গে আসামীর প্রবেশন আদেশ বাতিল, সাজা পরোয়ানা

  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক একটি চুরির মামলার রায়ে একমাত্র আসামীকে সংশোধনের সুযোগ দিতে বাড়িতে থেকে সাজাভোগের জন্য সুনির্দিষ্ট কিছু শর্তে প্রবেশনে পাঠানোর আদেশ দেন। কিন্তু ওই আসামী প্রবেশন আদেশ অমান্য করায় গত মঙ্গলবার (১৭ জানুয়ারী) আদালত তার প্রবেশন আদেশ বাতিল করেছেন। একই সাথে আদালত ওই আসামীর বিরুদ্ধে (মুল সাজা) ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, আনদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগের সাজা পরোয়ানা জারি করেন।

Manual1 Ad Code

আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি চুরির মামলার একমাত্র আসামী উপজেলার মোহাম্মদনগর গ্রামের বদরুল মিয়ার ছেলে হাসান মিয়ার বিরুদ্ধে মামলার ঘটনা সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়। গত ২৯ ডিসেম্বর ওই মামলার রায় ঘোষিত হয়। বিভিন্ন দিক বিবেচনায় আদালত আসামীকে মুল সাজা না দিয়ে সংশোধনের সুযোগ দিতে বাড়িতে থেকে সাজাভোগের জন্য দুই বছর সুনির্দিষ্ট শর্তে প্রবেশনে পাঠানোর আদেশ দেন। রায় ঘোষণার ১০ দিনের মধ্যে আসামীকে আদালতে বন্ড দাখিল ও ৩ দিনের মধ্যে রায়ের ফটোকপি নিয়ে প্রবেশন কর্মকর্তাদের নিকট উপস্থিতসহ আরো কিছু শর্ত প্রদান করা হয়। কিন্তু আসামী হাসান মিয়া প্রবেশনের সকল শর্তই ভঙ্গ করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন জানান, শর্ত ভঙ্গের কারণে বিজ্ঞ আদালত আসামী হাসান মিয়ার প্রবেশন আদেশ বাতিল করে মুল সাজাভোগের আদেশ জারি করেছেন। তার বিরুদ্ধে দ্রুত সাজাপরোয়ানা ইস্যুরও নির্দেশ দিয়েছেন আদালত।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!