আ’লীগ দেশে মাস্তানতন্ত্র নৈরাজ্য আর লুটপাটতন্ত্র চালু করেছে- রাজনগরে এম নাসের রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

আ’লীগ দেশে মাস্তানতন্ত্র নৈরাজ্য আর লুটপাটতন্ত্র চালু করেছে- রাজনগরে এম নাসের রহমান

  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: ‘আগামী র্নিবাচনে আওয়ামী লীগের নাম কোথাও থাকবে না। শেখ হাসিনার অধিনে কোনো নির্বাচনও হবে না। আর শেখ হাসিনার অধিনে যখন নির্বাচন হবে না তখন আওয়ামীলীগও নির্বাচন করবে না’ বলে মন্তব্য করেছেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র সাবেক এমপি এম নাসের রহমান । নাসের বলেন- আওয়ামী নির্বাচন করবে না এমন না যে; তারা ঘরের মধ্যে বসে আছে। আওয়ামীলীগ নির্বাচন করবে না কারণ তাদের ঘরের মধ্যে পাওয়া যাবে না। তখন কোনস্থানে আওয়ামীলীগ খুঁজে পাওয়া যাবে না। আমাদের গ্রামে-গঞ্জে বহুধরনের গুহা-টোহা বন জঙ্গল থাকে। এ বনজঙ্গলে হয়তো আওয়ামীলীগারদের পাওয়া যাতে পারে বলে যোগ করেন তিনি।

গতকাল সোমবার বিকেলে সমর্থন ফাউন্ডেশনের আয়োজনে মুন্সিবাজার ইউনিয়নে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশ ও কম্বল বিরতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের, জেলা বিএনপির সহসভাপতি মো. হেলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, প্রচার সম্পাদক ইদ্রিস আলী, জেল রাজনগর উপজেলা বিএনপির সহসভাপতি কবির মিয়া, রাজনগর উপজেলা সভাপতি মো. জিুতু মিয়া, সাধারণ সম্পাদক আব্বাছ আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক রকিব আহমেদ, ওয়ার্ড মেম্বার নূরুল আমিন প্রমুখ।

Manual6 Ad Code

জেলা বিএনপির সভাপতি নাসের রহমান আরও বলেন,‘কয়েকদিন আগে আমেরিকার একজন উপ-মন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে এসে গেছেন। স্ক্রু টাইট যেভাবে মারে সেভাবে তিনি শেখ হাসিনাকে স্ক্রু টাইট দিয়ে চলে গেছেন। ডোনাল্ড লু বলে গেছেন আমরা কোন দলের পক্ষে এখানে আসিনি। আমরা আসছি আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্টু যাতে হয় সেভাবে আমরা চিল পাখিরমতো আপনারদিকে তাকিয়ে থাকবো। আর যদি কোনরকমের হেরফের হয় এ নির্বাচন আমরা প্রত্যখান করবো। এও বলে গেছেন শেখ হাসিনাকে আমাদের উপদেশ হল আপনি ক্ষমতা ছেড়ে যেন নির্বাচনটা করেন। অবাধ ও সুষ্টু নির্বাচনের জন্য অনেকগুলি শর্তও দিয়ে গেছেন যেগুলো সরকার মানতে হবে’।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!