বড়লেখা থানা পুলিশের অভিযানে নগদ টাকাসহ ২ চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখা থানা পুলিশের অভিযানে নগদ টাকাসহ ২ চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

  • রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual8 Ad Code

বড়লেখা থানা পুলিশ সিলেট এয়ারপোর্ট থানা এলাকায় শনিবার ভোরে অভিযান চালিয়ে দুইটি চোরাই সিএনজি চালিত অটোরিকশা, চোরাই গাড়ি বিক্রির নগদ ৩ লাখ টাকা ও ৩৫টি অটোরিকশার চাবি উদ্ধার করেছে। এসময় সুন্দর আলী (৩২) নামে এক অটোরিকশা চোরকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গ্রেফতার সেবুল মিয়া (৩৪)’র দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরকে গ্রেফতার ও চোরাই অটোরিকশা উদ্ধার করে পুলিশ। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

সুন্দর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দারাগোখালী এলাকার ইলিয়াছ আলীর ছেলে এবং সেবুল বিশ্বনাথ উপজেলার আলকাছ আলীর ছেলে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অটোরিকশা চুরির অভিযোগে সুন্দর আলী ও সেবুল মিয়ার বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা হয়েছে। উপজেলার টোকা গ্রামের আব্দুর রাজ্জাক বাদি হয়ে মামলাটি করেছেন।

Manual1 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার টোকা গ্রামের আব্দুর রাজ্জাকের ভাতিজা সাহান আহমদের একটি অটোরিকশা (মৌলভীবাজার থ-১২-৭৫৭৮) গত বছরের ২৮ নভেম্বর চুরি হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে সাহান ও তার পরিবারের লোকজন জানতে পারেন বিশ্বনাথ উপজেলার সেবুল আহমদসহ কয়েকজন চোর গাড়িটি চুরি করেছে। এদিকে গত ১৭ ফেব্রুয়ারি সাহান ও তার চাচা রাজ্জাক অটোরিকশা চোর সেবুল আহমদকে বিয়ানীবাজার উপজেলার গাঙপাড় বাজারে পেয়ে কৌশলে তাকে টোকা গ্রামে নিয়ে আসেন। পরে সেবুলকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে সুন্দর আলীসহ আরও দুইজন মিলে গত বছরের ২৮ নভেম্বর রাত দুইটায় সাহানের অটোরিকশাটি চুরি করেছে। এ সময় সাহান তার অটোরিকশাটি কোথায় আছে জানতে চাইলে সেবুল জানায় অটোরিকশাটি সুন্দর আলীর নিকট রয়েছে। তখন তারা কৌশলে সেবুলকে সুন্দর আলীর সাথে ফোনে যোগাযোগ করতে বলেন। তখন ফোনে যোগাযোগ করলে সুন্দর জানায় তাকে ৬০ হাজার টাকা দিলে সে সাহানের অটোরিকশাটি ফেরত দেবে। খবর পেয়ে বড়লেখা থানার এসআই আতাউর রহমান সেখানে গিয়ে স্থানীয়দের কবল থেকে সেবুলকে উদ্ধার করেন। পরে সেবুলের দেওয়া তথ্যে পুলিশ সাহানের অটোরিকশাটি উদ্ধারে গত শনিবার ভোরে সিলেট এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে সুন্দরকে গ্রেফতার করে এবং তার কাছে থাকা নগদ টাকা, কয়েকটি গাড়ির চাবিসহ দুইটি চোরাই অটোরিকশা উদ্ধার করে। তবে সাহানের গাড়িটি পাওয়া যায়নি। তখন সুন্দর পুলিশকে জানায় সে সাহানের গাড়িটি অন্যত্র বিক্রি করে দিয়েছে।

Manual7 Ad Code

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, দুই অটোরিকশা চোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!