রাজনগরে বন্যপ্রাণি গন্ধগোকুলকে হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে বন্যপ্রাণি গন্ধগোকুলকে হত্যা

  • বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামে বনাঞ্চল থেকে লোকালয়ে আসা বিলুপ্তপ্রায় গন্ধগোকুল পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটি সুরক্ষায় জনসচেতনতার অভাবে এমনটা ঘটেছে বলে মত পরিববেশ কর্মীদের।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় প্রাণীটি আবাসস্থল ছেড়ে লোকালয়ে চলে আসে। এসময় উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের রোমন মিয়ার বাড়ির পাশে গন্ধগোকুলটিকে ঘুরাঘুরি করতে দেখে কয়েকজন মিলে এটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে এটিকে মাটিতে পুতে ফেলা হয়েছে। রাজনগরের পরিবেশ কর্মী মুরাদ আহমদ বলেন, এলাকাবাসী না জেনে গন্ধগোকুলটিকে মেরে ফেলেছেন। পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটিকে মারা উচিত হয়নি।
এ বিষয়ে বন বিভাগের সচেতনতামূলক প্রচার চালানো উচিত। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খবর নিয়ে এ ব্যপারে পদক্ষেপ গ্রহণ করবো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!