কমলগঞ্জে “শমশেরনগর হাসপাতাল” স্থাপনে বাস্তবায়ন কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে “শমশেরনগর হাসপাতাল” স্থাপনে বাস্তবায়ন কমিটি গঠন

  • শনিবার, ১৫ আগস্ট, ২০২০
কমলগঞ্জ :: “শমশেরনগর হাসপাতাল” বাস্তবায়ন কমিটি গঠন অনুষ্ঠানে অতিথিরা ও (ডানে ইনসেটে) আহবায়ককেন্ঠশিল্পী সেলিম চৌধুরী। ছবি : এইবেলা

Manual7 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ জনপদ শমশেরনগরে একটি বেসরকারী হাসপাতাল স্থাপনের লক্ষে “শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি” নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টায় স্থানীয় ব্রাদার্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরীকে আহ্বায়ক করে “শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়।

Manual1 Ad Code

শামছুল হকের সঞ্চালনায় সভায় স্থানীয় নানা পেশার মানুষের উপস্থিতিতে সবাই ঐক্যমতে পৌছেন প্রয়োজনের তাগিদে বেসরকারীভাবে হলেও প্রাথমিকভাবে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করতে হবে। সভা চলাকালে যুক্তরাজ্য প্রবাসী স্থানীয় সারোয়ার জামানের স্ত্রী আলেয়া বেগম হাসপাতালের জন্য ১৩৫ শত জমি দান করার আশ্বাস প্রদান করেন। একই সাথে যুক্তরাজ্য প্রবাসী অনেকেই প্রাথমিকভাবে হাসপাতাল বাস্তবায়ন কমিটির তহবিলে নগদ অর্থ প্রদানেরও আশ্বাস প্রদান করেন। এভাবে স্থানীয় ও বিভিন্ন দেশে বসবাসরত শমশেরনগরের সন্তানরা হাসপাতাল স্থাপণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। অবশেষে সভায় সর্ব সম্মতিক্রমে এলাকার গর্ব কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীকে আহ্বায়ক করে ও ১১জনকে যুগ্ম আহ্বায়ক করে “শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়।

শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী বলেন, শমশেরনগর একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখানে সব ধরণের সুযোগ সুবিধা থাকলেও অভাব রয়েছে একটি হাসপাতালের। প্রবাসী শমশেরনগরী ও স্থানীয়দের সহযোগিতায় একটি বেসরকারী হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসী ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের বিধি মেনে হাসপাতাল স্থাপন করা হবে। তিনি আরও বলেন, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী জমিদাতাসহ কয়েকজনের তাগিদে ও বিভিন্ন দেশে অবস্থানরত শমশেরনগরের সন্তানদের সহযোগিতা হাসপাতাল স্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি আশাবাদী আগামী দেড় বছরের মধ্যেই শমশেরনগর হাসপাতাল ভবন নির্মাণ সম্পন্ন করা যাবে। এ জন্য শমশেরনগরের সন্তান যারা বিভিন্ন সরকারি ও বেসরকারী হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের সাথে মতবিনিময় করা হবে।

Manual1 Ad Code

এইবেলা/পিআরএন/জেএইচজে

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!