জুড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

জুড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • বুধবার, ৮ মার্চ, ২০২৩

Manual3 Ad Code
জুড়ী প্রতিনিধি ::  0৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।  দিবসটির প্রতিবাদ্য “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্যর করবে নিরসন” মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় জুড়ীতে পালিত হয়েছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে  শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রন্ঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে মহিলা বিষয়ক কার্যালয়ের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সুজাউদ্দৌলার পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রতন কুমার অধিকারী, কৃষি অফিসার মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, জুড়ী থানার এসআই ফরহাদ আহমদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মধ্যে হাজেরা জান্নাত, নিপা রানী দাস। এসময় উপস্থিত ছিলেন  জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, তথ্য আপা নিলুফা ইয়াসমিন, পরিসংখ্যান অফিসের প্রতিনিধি শামীম শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বদরুল ইসলাম প্রমূখ। বিভিন্ন এনজিও প্রতিনিধি শতাধিক নারী প্রশিক্ষণার্থী উক্ত অনুষ্ঠান সফল করতে ভূমিকা রাখেন।
সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ আরিফ বিল্লাহ, গীতা পাঠ করেন বিদ্যুৎ লাল দাস।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!