জুড়ীতে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

জুড়ীতে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

  • রবিবার, ১২ মার্চ, ২০২৩

Manual5 Ad Code

আল আমিন আহমদ, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ীতে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নব যোগদান কারীদের বরণ অনুষ্ঠিত।  (১১ মার্চ) শনিবার সকাল ১১ ঘটিকার সময় জুড়ী উপজেলা রিসোর্স সেন্টারের জায়ফরনগর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ সমিতি আয়োজনে সংগঠনের সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মোঃ আজাদ উদ্দিন ও মোঃ আব্দুস শহীদের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন আহমদ ভূঁইয়া।

Manual8 Ad Code

বক্তব্য দেন সংবর্ধিত শিক্ষক বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষিকা আইনুন্নাহার বেগম, কে বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (অব:) মনোয়ারা বেগম,পূর্ব বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অব:) মুহিব আলী, নিশ্চিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বদলী) নীতিশ রুদ্র পাল, চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বদলী) হোসনা বেগম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ ফরমান আলী, তাহমিনা ইসলাম,রামকুমার কৈরী,অরবিন্দ চন্দ্র শীল, সুধন সূত্রধর, ইন্দ্রানী ভৌমিক, কূলমোহন দাস,মোঃ জাহাঙ্গীর আলম,মোহাম্মদ আলী,আশা রানী দাস, প্রণয় রঞ্জন দাস, রাজকুমার দেবনাথ, মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া,সহকারী শিক্ষক আবুল হাসেম, ইয়াসমিন আক্তার মেরী, নাজিম উদ্দিন, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম, জহুরা ইয়াসমিন, দেবব্রত দাস,রুকিয়া বেগম, কাজল রানী দেব।

Manual6 Ad Code

নবযোগদানকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মরিয়ম আক্তার শিমুল, সুমিত দাস, ইমা আক্তার প্রমুখ।

Manual3 Ad Code

বিদায়ী শিক্ষকদের (অব:) উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন উত্তর জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী ভৌমিক বিদায়ী শিক্ষকদের (বদলী) উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেবলুন নাহার জুবলী নবযোগদানকারী শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন কে বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী রানী নাথ স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পশ্চিম গবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!