আমাদের সাংস্কৃতাঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

আমাদের সাংস্কৃতাঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে-পরিবেশমন্ত্রী

  • বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভে সংস্কৃতিকর্মীরা অসামান্য অবদান রেখেছেন। আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আরো এগিয়ে নিতে হবে, সমৃদ্ধ করতে হবে। তবেই আমরা সমাজ থেকে জঙ্গী, সন্ত্রাসী ও ধর্মান্ধতারোধ করতে পারবো। তিনি আরো বলেন, ধর্মের নামে মৌলবাদীরা আজ সারা বিশ্বে মানবতাকে ধ্বংস করছে। এদের হাত থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে।

Manual5 Ad Code

পরিবেশমন্ত্রী মঙ্গলবার রাতে মৌলভীবাজারের বড়লেখায় নজরুল একাডেমি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত চার নৃত্যশিল্পী ও এক নৃত্য শিক্ষককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বড়লেখা নজরুল একাডেমির নৃত্যশিল্পীরা হলেন- অদিতি দাস ইচ্ছা, শুভশ্রী রায়, আঁখি দেবনাথ ও জয়শ্রী দেবনাথ জয়া এবং নৃত্য শিক্ষক সুব্রত দাশ।

Manual3 Ad Code

বড়লেখা পৌরশহরের একটি অভিজাত রেষ্ট্যুরেন্টে নজরুল একাডেমির উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও নজরুল একাডেমির শিক্ষার্থী সুহা আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির উপদেষ্টা জুনায়েদ রায়হান রিপন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, ফুলতলা-সাগরনাল শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক এপিপি গোপাল, ডা. দীগেন্দ্র চন্দ্র দেবনাথ, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!