সীমান্তে বিজিবি’র টহল বৃদ্ধির দাবী-বড়লেখায় জনগনের সমস্যা লিপিবদ্ধ ও নিষ্পত্তিকরণ গণশুনানী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

সীমান্তে বিজিবি’র টহল বৃদ্ধির দাবী-বড়লেখায় জনগনের সমস্যা লিপিবদ্ধ ও নিষ্পত্তিকরণ গণশুনানী

  • রবিবার, ৭ মে, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে রোববার দুপুরে সীমান্তে দুর্নীতি, মাদক চোরাচালানসহ নানা অপরাধ প্রতিরোধে গণশুনানী এবং জনগনের সমস্যা/অভিযোগ লিপিবদ্ধকরণ ও নিষ্পত্তিকরণ সভা অনুষ্ঠিত হয়। বিজিবি ৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) এই সভার আয়োজন করে।

উক্ত গণশুনানীতে সীমান্তবাসীরা গরু চুরি ও প্রায়ই বিএসএফ কর্তৃক তাদের গৃহপালিত গবাদিপশু ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া সীমান্তবর্তী এলাকায় অপরিচিত মানুষের বসবাস বন্ধে সংশ্লিষ্টরা উদ্যোগী হওয়ার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি’র টহল বৃদ্ধির জোর দাবী জানান। জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা স্থানীয় লোকজনকে সীমান্ত এলাকায় গরু না চরানোর অনুরোধ জানান।

Manual5 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মহিব্বুল ইসলাম খানের সভাপতিত্বে ও হাবিলদার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রবিউল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ইউপি সদস্য সেলিম আহমদ, রফিক উদ্দিন, সীমান্তের বাসিন্দা জসিম উদ্দিন, ফারুক উদ্দিন, আব্দুল করিম প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!