বড়লেখায় খাসিয়াদের পান সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ আল্লাদাদ বাগানের বিরুদ্ধে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় খাসিয়াদের পান সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ আল্লাদাদ বাগানের বিরুদ্ধে

  • মঙ্গলবার, ৯ মে, ২০২৩

Manual8 Ad Code

ম্যানেজারসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির বেরেঙ্গা পানপুঞ্জির চারটি পানজুমের সাড়ে ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আল্লাদাদ চা বাগানের ম্যানেজার, পাহারাদার ও কর্মচারীদের বিরুদ্ধে। সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আদিবাসী খাসিয়াদের দাবি, পান ও সুপারি গাছ কাটায় তাদের পনের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী অলমি খাসিয়া সোমবার রাতে আল্লাদাদ চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিন, পাহারাদার নূর উদ্দিন ও আব্দুস সামাদের নামোল্লেখ ও আরো ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে খাসিয়াদের পান ও সুপারি গাছ কাটার খবর পেয়ে সোমবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা ইন্ডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা, প্রচার সম্পাদক পাইলট মারলিয়াসহ আদিবাসী নেতারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পানপুঞ্জিতে বৃটিশ আমল থেকে ৬০টি খাসিয়া পরিবারের প্রায় ৫০০ জন মানুষ বসবাস করেন। বংশ পরস্পরায় তারা পানজুম ও সুপারী চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। সোমবার সকাল আনুমানিক ছয়টার দিকে আল্লাদাদ চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিনের নেতৃত্বে বাগানের পাহারাদার নুর উদ্দিন ও আব্দুস সামাদসহ কয়েকজন লোক বেরেঙ্গা পানপুঞ্জির দক্ষিণ পাশের খাসিয়াদের লাগানো চারটি পানজুমের সাড়ে ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলে। বিষয়টি দেখে খাসিয়ারা বাগানের লোকজনকে বাধা দিতে গেলে তারা হামলার চেষ্টা চালায়।

Manual3 Ad Code

পুঞ্জির লোকজন জানান, বাগানের লোকজন তাদের প্রায় সাড়ে ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলেছে। তারা বিষয়টি দেখে বাধা দিতে গেলে বাগানের লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে পুঞ্জির লোকজন ছুটে এলে বাগানের লোকজন চলে যায়। এসময় তারা খসিয়াদের বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে তাদের বেরেঙ্গা পানপুঞ্জি থেকে উচ্ছেদ করবে বলেও হুমকি দিয়েছে। এতে তারা উদ্বেগ-আতঙ্কে রয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে আল্লাদাদ চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। একজন্য তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান মঙ্গলবার দুপুরে জানান, বেরেঙ্গা পানপুঞ্জির খাসিয়াদের চারটি জুমের পানগাছ ও সুপারি গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

এসিল্যন্ড জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘বেরেঙ্গা পানপুঞ্জিতে পান গাছ ও সুপারী গাছ কাটার খবর পেয়ে সোমবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেন। পানপুঞ্জির চারটি পানজুমের বেশ কিছু পান গাছ ও কয়েকটি সুপারী গাছ কেটে ফেলার দৃশ্য দেখেছেন। ঘটনার সঙ্গে সমপৃক্ত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!