১৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল ম্বাভাবিক! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

১৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল ম্বাভাবিক!

  • শনিবার, ২০ মে, ২০২৩

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) ::  প্রায় ১৫ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের সময় শায়েস্তাগঞ্জ থেকে সিলেটমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন  ছেড়ে আসে।
ভানুগাছ রেল স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের সময় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে । এসময় সিলেটমুখী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে এসেছে।
এদিকে আজ ভোর ৫টায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে। যার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে কালনী ট্রেনের যাত্রা বাতিল করা হয়ে। তবে গুরুতর আহত কেউ হয়নি, স্থানীয় হাসপাতালে কিছু যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলওয়ে পুলিশের এসআই ফখরুল ইসলাম বলেন, রাতে ঝড়ে লাউয়াছড়া উদ্যানের একটি বড় গাছ ভেঙে রেল লাইনের ওপরে পড়ে যায়। ভোর ৫টার দিকে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়। এ সময় আমরা দ্রুত গতিতে দূর্ঘটনাকবলীত থাকা যাত্রীদের উদ্ধার করি।

তিনি আরও বলেন, ইঞ্জিনের পেছনের খাবার গাড়ি ও ১টি বগি যাত্রীরা শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের স্টেশনে নেমে যাওয়ার কারণে যাত্রী সংখ্যা কম থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!