রাজনগর চা বাগান থেকে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

রাজনগর চা বাগান থেকে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

  • শনিবার, ২৭ মে, ২০২৩

Manual4 Ad Code
 রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি::  মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজিনগর চা বাগান থেকে ২৭ মে শনিবার শাহাবুদ্দিন আহমেদ (৩৩) নামক এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহাবুদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের টিলাগাও গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র।
নিহতের স্ত্রীর বড় ভাই (সমন্ধি) রিয়াজ উদ্দিন জানান, ২৬ মে শুক্রবার রাত থেকে শাহাবুদ্দিন অটোরিকশাসহ নিখোঁজ। শনিবার সকালে বাগানের স্থানীয় লোকজন তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পেয়ে রাজনগর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার থানায় নিয়ে যায়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, লাশের পাশে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। নিহত শাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ক্লু উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!