কুলাউড়ার রবিরবাজারে ৩ দোকানে ভোক্তা অধিকার আইনে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার রবিরবাজারে ৩ দোকানে ভোক্তা অধিকার আইনে জরিমানা

  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

    এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সহযোগিতায়  মঙ্গলবার ২৫ আগস্ট মৌলভীবাজার কুলাউড়া উপজেলার রবিরবাজার, উত্তর রবিরবাজার, কুলাউড়া রোড, লামা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

   উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করা, বিস্ফোরক আইন না মেনে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে রেখে গ্যাস সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উত্তর রবিরবাজারে অবস্থিত সুলতানা ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, কুলাউড়া রোডে অবস্থিত আখলিমা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার ৫ শত টাকা, লামা বাজারে অবস্থিত স্বপ্না ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।  #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!