হাজী রুস্তম আলীকে আরব আমিরাতে সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

হাজী রুস্তম আলীকে আরব আমিরাতে সংবর্ধনা প্রদান

  • বুধবার, ৭ জুন, ২০২৩

Manual4 Ad Code
 হাবিবুর রহমান ফজলু, আরব আমিরাত :: প্রবীন রাজনীতিবীদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাজী রুস্তম আলী সাহেব দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নিয়ে স্বদেশে যাত্রা উপলক্ষেগ সোমবার আলদাবী রেস্টুরেন্টের হলরুমে আল আইন আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আল আইন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব লোকমান হোসেন আনুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান ফজলুর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব রুস্তম আলী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল আইন আওয়ামী লীগের আহ্বায়ক মাস্টার শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, গিয়াসউদ্দিন আহমেদ,বক্তব্য রাখেন আব্দুল কাদির, করিম আহমদ রাজ, জাকির হোসেন,জামাল হোসেন,সোহেল আহমেদ,মারুফ মিয়াসহ অন্যান্যরা। সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রধান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews