বড়লেখায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে এডভোকেসি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে এডভোকেসি সভা

  • বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখায় আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এ দিনে উপজেলার প্রায় ৩০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও ইপিআই টেকনিশিয়ান শৈলেশ চন্দ্র দেব নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, স্যানিটারী ইন্সপেক্টর আফসার আলী, সাংবাদিক আব্দুর রব, উপজেলা মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান, উপজেলার ২৪৫টি কেন্দ্রে ৪৯০ জন স্বেচ্ছাসেবক জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পরিচালনা করবেন। এ দিন ৬ মাস হতে ১১ মাস বয়সি ৩ হাজার ৪২৪ জন শিশু ও ১২ মাস হতে ৫ বছর বয়সি ২৬ হাজার ৩০৫ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Manual3 Ad Code

পরে একই অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ ও সমাপনীর আলোচনা সভা অনুষ্ঠিত। হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!