শেওলা স্থলবন্দর দিয়ে মোটরসাইকেলে যুবকের ভারতে গমন : ওপারে তোলপাড়, এপার নিশ্চুপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শেওলা স্থলবন্দর দিয়ে মোটরসাইকেলে যুবকের ভারতে গমন : ওপারে তোলপাড়, এপার নিশ্চুপ

  • সোমবার, ৩ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা::

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা-সুতারকান্দি স্থলবন্দরের প্রবেশ ব্যারিকেট অতিক্রম করে মোটরসাইকেল চালিয়ে এক যুবকের অবৈধভাবে ভারতে গমন নিয়ে ওপারে তোলপাড় চললেও এপার নিশ্চুপ। প্রশ্ন দেখা দিয়েছে দুই দেশের সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে।

Manual1 Ad Code

তবে ওই বাংলাদেশী যুবককে আটক করতে না পারলেও তার ব্যবহৃত বাংলাদেশের সিলেটের রেজিষ্ট্রেশনকৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, পরিচয় সনাক্ত ও মেয়াদোত্তীর্ণ বাংলাদেশী পাসপোর্ট উদ্ধার করেছে ভারতের করিমগঞ্জ জেলা সীমান্ত পুলিশ।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার শেওলা স্থলবন্দরের ১৩৬২ নম্বর পিলারের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার বিকেল ৫টা ২১ মিনিটের সময় এ ঘটনাটি ঘটেছে।

Manual5 Ad Code

ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে বড়লেখার সিনিয়র সাংবাদিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব জানান, অবৈধ অনুপ্রবেশকারী যুবকের নাম মো. আব্দুস সামাদ চৌধুরী। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার পূর্ব মনসুরপুর বাদে দেওরাইল গ্রামের মোফাজ্জল আলী চৌধুরীর ছেলে। সীমান্ত সুরক্ষা ব্যারিকেট ছিন্ন করে বাংলাদেশী যুবকের ভারতে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় ভারতের আসামের বিএসএফ ও সীমান্ত পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয়। ইতিমধ্যে আটজন বিএসএফ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

ঘটনার সত্যতা জানতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন এক কর্মকর্তার মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। তারা জানান, বিষয়টি বিজিবির সীমান্ত এলাকার। ঘটনা পরবর্তী বিষয় তাদের জানা নেই বলে এ প্রতিবেদককে জানান।

Manual5 Ad Code

এর আগেও একই ভাবে শেওলা-সুতারকান্দি স্থলবন্দর দিয়ে দু’টি বিলাসবহুল পাজারো গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। দীর্ঘদিন পরে ওই বিলাসবহুল গাড়িগুলো সিলেট শহর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মুহিব্বুল ইসলাম খান পিএসসি’র সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সংক্ষিপ্ত বর্ণনা দিবেন বললেও পরে এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কিছুই জানাননি।

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি শুনেছেন। বিষয়টি বিজিবির। তারা এটি খতিয়ে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!