রাজনগরে পলিথিনে মোড়ানো শিশুর লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে পলিথিনে মোড়ানো শিশুর লাশ উদ্ধার

  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩

Manual8 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে থেকে সোমবার ২৪ জুলাই এই মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দা সুজাদ খান উত্তর নন্দীউড়া জামে মসজিদের সামনে রাস্তার পাশে একটি পলিথিন দেখতে পান। পরে কৌতুহলী হয়ে এগিয়ে গিয়ে দেখতে পান পলিথিনের ভেতর এক নবজাতকের দেহ রাখা রয়েছে। বিষয়টি পাশ্ববর্তী ইউপি মেম্বার মাসুমুর রহমানকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন।

Manual8 Ad Code

খবর পেয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। তিনি জানান, কোনো অবৈধ সম্পর্কের জেরে শিশুটির জন্ম হয়ে থাকতে পারে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!